হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে আমাদের ব্লগে আসার জন্য আপনাকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে স্থিতিশীল উন্নয়ন কি বা কাকে বলে এবং এর নীতি গুলি কি এই সংক্রান্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।
তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে।
স্থিতিশীল উন্নয়ন কি
স্থিতিশীল বা স্থায়ী উন্নয়ন বলতে সেই উন্নয়ন কে বোঝায় যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভান্ডার বজায় রেখে প্রাকৃতিক পরিবেশের গুণগত মান এর কোন অবনতি না ঘটিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়
বিশ্ব পরিবেশ কমিশন এর মতে, স্থিতিশীল উন্নয়ন হল এমন এক উন্নতি যা ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় কোন ঘাটতি না ঘটিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন এবং চাহিদা পূরণ করবে
স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো
অর্থাৎ উপরিউক্ত দুটি সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম যে স্থিতিশীল উন্নয়ন এমন একটি উন্নয়ন যার যার ফলে বর্তমান প্রজন্ম উন্নতি তো ঘটাবেই তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির কোন বাধা হবে না, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির জন্য যে রিসোর্স গুলো দরকার সেগুলো প্রকৃতি থেকে বর্তমান প্রজন্ম নষ্ট করবে না
তাই আমাদের কর্তব্য এইরকম উন্নতি ঘটানো যার ফলে আমাদের বর্তমান প্রজন্ম একই উন্নতি সিল প্রজন্ম হয়ে উঠতে পারে এবং তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্ম যেন উন্নত প্রজন্ম গড়ে ওঠে
স্থিতিশীল উন্নয়নের নীতি
স্থিতিশীল উন্নয়নের নীতির লক্ষ্য হল অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি সাথে পরিবেশের সংরক্ষণ সম্পর্কে একটি সামঞ্জস্যপূর্ণ সমন্বয় স্থাপন করা। এই নীতির মধ্যে মৌলিক সিদ্ধান্তগুলি অন্তর্ভুক্ত থাকে:
1. পরিবেশের সংরক্ষণ: স্থিতিশীল উন্নয়নের নীতি পরিবেশের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে গুরুত্ব দেয়। পরিবেশের সাথে সম্পর্কিত কার্যক্রম এবং প্রকল্পগুলি অনুষ্ঠিত হয় যাতে প্রাকৃতিক সম্পদ এবং বায়ু, জল, ভূমি সহ পরিবেশ সংরক্ষিত থাকে।
2. অর্থনীতি ও উন্নতি: স্থিতিশীল উন্নয়নের নীতি মানবিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব মোকাবিলা ইত্যাদি সামাজিক বিষয়গুলির উন্নতির দিকে গুরুত্ব দেয়। অর্থনৈতিক বৃদ্ধি, বাণিজ্যিক বিকাশ, বৃদ্ধির লক্ষ্যে উপায় বানানো হয় যা সামাজিক উন্নতির সাথে সাথে সমন্বয় করা হয়।
3. ন্যায়পরায়ণতা ও মানবাধিকার: স্থিতিশীল উন্নয়নের নীতি সকলের জন্য ন্যায়পরায়ণ এবং মানবাধিকার সম্পর্কে সামাজিক বেগমান নিশ্চিত করার দিকে মনোনিবেশ করে।
4. প্রগতি ও সামাজিক সমগ্রতা: স্থিতিশীল উন্নয়নের নীতির উদ্দেশ্য সমাজের সব শ্রেণীর মধ্যে বৃদ্ধি এবং উন্নতি নিশ্চিত করে এবং সামাজিক সমগ্রতা নিশ্চিত করে।
এই নীতিগুলি একটি স্থিতিশীল উন্নয়ন মডেল তৈরি করে যা পরিবেশের সংরক্ষণ, মানবিক উন্নতি, অর্থনৈতিক বৃদ্ধি এবং ন্যায়ের সাথে সাথে সমন্বয় করে।
স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি
স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হল যে বর্তমান প্রজন্ম উন্নতি করবে তার সাথে সাথে তারা প্রাকৃতিক পরিবেশকে এমনভাবে সংরক্ষণ করবে যার ফলে ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির ঘটাতে কোন সমস্যা না হয়।
স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কী
আমরা যদি স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা দেখি তাহলে আমরা দেখব যে বর্তমান সময়ে আমাদের স্থিতিশীল উন্নয়ন খুবই দরকার। আমাদের প্রযুক্তি যত উন্নত হচ্ছে আমরা পৃথিবীকে ততটাই ক্ষতিগ্রস্ত করে তুলেছি এবং যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই পৃথিবীকে বসবাসযোগ্য আর করে তুলতে পারবে না। এবং উন্নতি তো দূরের কথা তারা বেঁচে থাকার জন্য যে জল বা বায়ু দরকার সেই জলবায়ু দূষিত করে তুলছি আমরা। তাই আমাদের প্রত্যেকের স্থিতিশীল উন্নয়ন এর দিকে লক্ষ্য রাখা দরকার যার ফলে আমরা পৃথিবীকে দূষিত করে না তুলি এবং ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীকে ব্যবহার করে আরো উন্নত করতে পারে।
উপরিউক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর সংজ্ঞা ব্যাখ্যা প্রয়োজনীয়তা নীতি ইত্যাদি জানতে পারলাম।
আমরা উপরে যে প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম সেই উত্তরের মধ্যে যদি কোনরকম ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্ট দেখে উত্তরটি কারেকশন করে নেব।
- (24 votes)
0 মন্তব্যসমূহ