সূচিপত্র

আমাদের "kake bale" সাইটে ভিজিট করতে আসা সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কথা মাথায় রেখে আবার চলে এসেছি নতুন একটা বিষয় সকলের সাথে শেয়ার করতে। তাহলে আসুন দেখে নেওয়া যাক স্বত্ববিলোপ নীতির ঘটনাটি কি?

প্রায় সকলেই স্বত্ববিলোপ নীতি এই বিষয়টি নিয়ে পরিচিত। কম বেশি সকলেই ইতিহাসের কোনো না কোনো ক্লাসে স্বত্ববিলোপ নীতি সম্পর্কে জেনেছি। চলুন আবারও মগজ ধুলাই করে নেওয়া যাক।

প্রথমেই বলি

স্বত্ববিলোপ নীতি কে কবে প্রবর্তন করেছিলেন?

যিনি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন ভারতের গর্ভনর জেনারেল পদে নিযুক্ত লর্ড ডালহৌসি, প্রায় 8 বছর গর্ভনর পদে নিযুক্ত ছিলেন। বড়লাট ডালহৌসি 1848 সালে Doctrine of lapse বা স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।

স্বত্ববিলোপ নীতি কি?

স্বত্ববিলোপ নীতি মূলত সাম্রাজ্য বিস্তার নীতি নামে পরিচিত।

স্বত্ববিলোপ নীতি কাকে বলে?

লর্ড ডালহৌসি নিশংসভাবে এইনীতি প্রয়োগ করেন। এই নীতিতে বলা হয়েছিল ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজ্যের রাজারা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই সমস্ত দেশীয় রাজ্য গুলো ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হবে।

স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কোন কোন রাজ্য দখল করেন?

স্বত্ববিলোপ নীতি প্রয়োগীত প্রথম রাজ্য ছিল সাতারা, সালটি ছিল 1848 এছাড়াও পরবর্তীকালে আরো বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় যাদের মধ্যে ছিল সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, ভগৎ প্রভৃতি।

লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি:-

লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে দেশীয় রাজ্য গুলিকে মোট তিনটি ভাগে ভাগ করেছিলেন।

a) কোম্পানির দখল করা রাজ্য - - - - ব্রিটিশদের অনুমতি নিয়ে পুত্র দত্তক নিতে পারবে। নয়তো সেই রাজ্যে ব্রিটিশদের দখলে চলে যাবে।

b) কোম্পানির নিজহাতে তৈরি করা দেশীয় রাজ্য - - - - কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশরা দখলস্থ করবে।

c) স্বাধীনতা প্রাপ্ত দেশীয় রাজ্য - - - - - এই সমস্ত রাজ্য গুলির উপর ব্রিটিশদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

আপনাদের স্বত্ববিলোপ নীতি বিষয়টি জানার পরেও আমাদের ওয়েবসাইট " Kake bale " সাইটে ভিজিট করতে আসা ও ধৈয্য করে শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে। তবে আজকের মতো বিদায়।

4.5 / 5

- (24 votes)